রোহিঙ্গাদের আর্তি কেউ শুনছে না কেন?
মহম্মদ ঘোরী শাহ্
২৫ আগস্ট তারিখটা বিশ্বইতিহাসে একটি কলঙ্কময় হিসাবে চিহ্নিত থাকবে। মায়ানমারের সামরিক বাহিনীর হত্যা,ধর্ষণ কেবল ইতিহাসকে কলঙ্কিত করেছে তাই নয়, আন্তর্জাতিক সমাজের নির্লিপ্ততাও ইতিহাসকে কলঙ্কিত করেছে। রাজনৈতিক স্বার্থে অনেক রাষ্ট্র লজ্জাজনকভাবে মায়ানমারকে সমর্থন করে চলছে। এখনও দুর্বল মানুষের বেঁচে থাকার অধিকার আন্তর্জাতিকভাবে এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় স্বীকৃত নয়। এটাই বড় সত্য। নৃতত্ত্ব অনুযায়ী রোহিঙ্গা জনগোষ্ঠী বেশ পুরানো জনজাতি অথচ মায়ানমার সরকার তাদের দেশকে রোহিঙ্গা মুক্ত করতে চায়ছে।
আজ দুই বছর পরে বিতাড়িত রোহিঙ্গারা বাংলাদেশের কক্সবাজারে তাদের উপর অত্যাচারের বিচার দাবী করল আন্তর্জাতিক সমাজের কাছে। একসময় রোহিঙ্গারা মায়ানমারের রাজনীতিতে অংশগ্রহণ করত। তাদের বৈধ নাগরিকত্বও আছে। এর পরেও বিতাড়ন আন্তর্জাতিক আইনের লঙ্ঘনমাত্র। রোহিঙ্গারা মুসলিম বলেই কি এই নির্যাতন? বা নিরব বিশ্বসমাজ?

Comments