Monday, October 21, 2019

হতশ্রী

হতশ্রী


নাসিমা খান

দেবো না আর লিপস্টিক
আঁচড়াবো না চুল,
এলোমেলো চলবো আমি
করবো শুধু ভুল,
এই আমাকেই পারলে তুমি
বেসো অধিক ভালো,
উস্কো বসন,রুক্ষ মেজাজ
ভীষণ আমি কালো!

কাজ পারিনা মোটেও আমি
ভাঙ্গি প্লেট বাটি
ইচ্ছে করেই করবো শুধু
তোমার সময় মাটি!
এসব সয়ে আমার সাথে
না হয় তুমি থেকো
গুণহীনতা বেঢক শরীর
সয়েই বুকে রেখো।

ইচ্ছে হলে চলেই যেও
একলা পথে ফেলে
কুরূপ মেয়ে রইবে চেয়ে
যে পথ দিয়ে গেলে!
নদীর পাড়ে কাশের বনে
উড়ুক্কু মন রবে
অনাদরে যেথায় সেথায়
হয়তো জীবন যাবে!

No comments: