Wednesday, October 2, 2019

Culture

নিষ্ঠুর প্রয়াস

রেশমিন খাতুন

ঘর বারান্দার খেলাটা
বেশ জমেছিল ।
ঘরের আলোতেজ্বলে ওঠে
দু-চোখে আনন্দের ঝিলিক৷
এস.এম.এসে ভরে যায় ইনবক্স.
তারপর-
চলে যাবার দিন
কত কষ্ট বুকে নিয়ে ঘরে ফেরা৷
পিছন ফিরে দেখি নীল শার্ট...
যতক্ষণ তাকিয়ে থাকা যায়.....
ঘরে ফিরে হঠাৎ ই বারান্দায়
ঘিরে ধরে অনূভুতিরা।
কঠোর প্রতিক্ষাই
কাটে রাত্রি।
তখনই শুরু হয়,
নির্মম প্রয়াস-
তোমাকে ভোলার।

No comments: