নারী এখনও নারী
ঘোরালে ফিরালে নারী এখনও পুরুষের অধিকার
নারী হয়নি মানুষ এখনও পায়নি মানবিক দায়ভার
দশজনে তবু রাতের আঁধারে এখনও একা নারী
বাসে গাড়িতে আজও মেয়েরা লজ্জা লিঙ্গ ধারী!
"অর্ধেক কাজ করে যে নারী লিখেছেন কবি ভুল
নারী হয়ে যায় অশুচ যদি বের করে তার চুল
পৌরাণিক সংস্কৃতি রুদ্ধ নারী এখনও বেকুব ঘরে
এখনও নারীর চক্ষু ফেটে বিরহের জল ঝরে!
চাকুরী করে ব্যাগ ভরে টাকা আনে শুধু সে বয়ে
পুরুষ পুরোটাই কেড়ে নেন তার নারী রয়যে চেয়ে
অফিস ফিরে উনুনে বসায় সকলের চায়ের পানি
তবু নারী খুশি চষে নিজ ভূমি বিল্ট নিয়েছে মানি!
নারী এখনও নারী রয়েছে যদিও পরেছে প্যান্ট!
অফিস সংসার দুটোতেই তার দিতে হয় তবু ভ্যাট
এখনও নারীর চুলের মুঠি পুরুষের হাতে ক্ষয়
সব দিয়েও নারীর এখনও হয়নিকো কোনো জয়!
নিষ্ঠুর পুরুষ এখনও শাসক মেরেও ফেলে না জল
নারীর হৃদয় কথার আঘাতে হারায় যে তার বল!
পুরুষের তৈরি কাঠামোতে নারী এখনও ফিটফাট
নিজের আদল বদল করে,সব নেয় করে মিটমাট!

Social Plugin