Sunday, October 6, 2019

Culture

বিবর্ণ সুখানুভুতি 


আকাশের বুক চিরে উড়ে ছিল  পাখিটা 
বাগানের পাশের পুকুরটাতে 
জ্বল জ্বল করছিল সূর্যের রক্তিম আভা  /
বুকের মধ্যে তির  তির করে 
ভেসে যেত পরিচিত মুখটা /
ডানায় ক্লান্তির ছাপ -
স্মৃতির পাতায় অনুভূতিগুলো 
আজ যেন বিবর্ণ /
জীবননদের গতিপথে 
গুটিয়ে যায় পাল/
হয়তো তখনও 
কোন রক্তিম বেলায় -
ডুবে যেতে চাই 
অন্য কোন সুখানুভূতির সন্ধানে /


তুই এলে 

তুই এলে -
আজও মানের নির্জন আঁধার কোণে 
জ্বলে উঠে একটি প্রদীপ /
বনলতা তুই নই -
তবুও সুগন্ধময় তোর স্বত্বার সাথে 
হয় ক্ষনিকের সহবাস /
তারপরেই সেই এক পথচলা /
ক্লান্ত দেহে বিবস্ত্র পথযাত্রী 
বৃষ্টিহীন প্রান্তরের সীমাহীন উষ্ণ ঝাপ্টা /
বিবর্ণ হতে থাকে সরস গোলাপি ঠোঁট 
ঝাপসা হয়ে যায় বর্ণময় দিগন্তরেখা/

          সাবিনা  ইয়াসমিন 



No comments: