নিরো বাজাও বাঁশি !
নাসিমা খান
তুমি অযোগ্য ছিলে সন্মাননার
কারণ শিল্পচর্চা তোমাকে টানেনি,
বরং শিল্পকে তুমি টেনেছিলে।
হাত তালি, বাহবা আর অভিনন্দন পেতে !
হে ধূর্ত নিরো !
রোমান সাম্রাজ্য তোমাকে প্রচুর অভিনন্দিত করেছে
তুমি কবি ছিলে ?অভিনেতা ছিলে ?
নাকী বাহবা পেতে কবি হয়েছিলে ?
মঞ্চকে তুমি ডেকেছিলে, মঞ্চ তোমাকে ডাকিনি, নিরো !
নিরো!
তুমি জানো না কবি হতে গেলে
হৃদয়ে ব্যথার বীণ বাজাতে হয়,
গভীর রাত্রীকে নিজের করে নিতে হয়
চাঁদকে মায়াবতী করে সঙ্গিনী করতে হয়
কিন্তু তুমি চাঁদকে ত্যাগ করে কবি হতে চেয়েছিলে !
ভিক্টোরিয়া তোমার প্রথম পাপের শিকার
নির্বাসিতা ঐ চাঁদটিকেও তুমি খুন করেছিলে !
তুমি নাকী পপ্পেয়ার প্রেমে পড়েছিলে
তাহলে কেনো তুমি তাকে গর্ভবতী শুনে হত্যা করেছিলে ?
নিরো-
কোথায় তোমার বীণা?
বাজাও ! বাজাও ! তোমার স্বর্ণ কুটিরে বসে তুমি বীণা বাজাও!
আর পুড়ে যাক রোম সম্রাজ্য!
ওহে ফেরারী নিরো
মরনের সময় নিজেকে কী শিল্পী বলেছিলে?
শিল্পীরা নির্মম হয় না, নিরো
তোমার সাথে একজন শিল্পীর মরণ হয়নি
তোমার সাথে একজন বর্বরের মৃত্যু হয়েছিলো !
নিরো-
তোমরা না সম্রাট, না শিল্পী?
তোমরা নর পিশাচ!
কারণ তোমরা বিনা কারণে দণ্ড দিয়ে করো উল্লাস
নিরো বাজাও তোমার বাঁশি, পুড়ে যাক বিশ্ব !
আর নিজেকে অবলীলায় নির্লজ্জের মত দাবী করো শিল্পী বলে !
আবার বলো, 'কোয়ালিস আর্টিফেক্স পেরেও'
না, না, মোটেও তোমার সাথে শিল্পীর মৃত্যু হয়নি

Comments