Tuesday, November 5, 2019

একটু আসিস্

একটু আসিস্

           
           নাসিমা খান 
শান্ত মুখে
নীরব চুপে
একটু ফোকর
পেলেই দেখিস ?

তোর দুচোখে
সবুজ-শ্যামল
হাজার ডানা
পরাগ মাখিস ?

ঠোঁটের ফাঁকে
চাঁদের কণা
অবাক হয়ে
মুচকি হাসিস ?

তোর চুলেতে
বুনো বাতাস
দুলদুলানী
হাওয়ায় ভাসিস ?

দুপায়ে তোর
ফড়িং সবুজ
তিড়িংবিড়িং
লাফিয়ে মাতিস ?

তোকেই আমার
বুকের কোণে
ঠাঁই দিয়েছি
বুঝতে পারিস ?

সন্ধ্যা হলে
পথের উপর
দৃষ্টি মেলে
আমার বাড়ি! 

একটু আসিস
একটু আসিস
একটু আসিস ।

No comments: